কাঁচের মার্বেল : নত সূর্যমুখী
অঞ্জন দাস
ফুল থেকে পাট পাট লাবণ্য ওড়ে
ভ্রমণে পাতাভর্তি কাঁচের মার্বেল, নত হও সূর্যমুখী
ভিক্টোরিয়া ভেঙ্গে পুরোনো অস্ত্র সব ছুটে যায় ফটক পেরিয়ে
বাতাসের বৃত্ত ঢেউ- দাপট আছাড় খায় কোমর পেটিতে
ছলকে ওঠে পদ্মবন তছনছ শৃঙ্খলা ঠিকরে বিদিক শূন্য
অজস্র ভ্রমর
ফুল থেকে পাট পাট লাবণ্য ওড়ে
পেমিকা শহরে হাঁটি বাণপ্রস্থ
মাথা ছাঁট ঈশ্বর আমাকে তোমার মতো স্মার্ট করে
০৬ আষাঢ়,১৪২৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন